Header Ads Widget

কারিগরি শিক্ষা অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

 কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪-২০তম গ্রেডের ৯ ক্যাটাগরির ১৬টি শুন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১২০ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে।

মৌখিক পরীক্ষা আগামী ২৬ ও ২৭ আগস্ট, ২০২৫ তারিখে সকাল ৯:০০ টা থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এ অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের প্রবেশপত্রসহ সকল মূল সনদপত্র (যেমন: শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী বাসিন্দা সনদ, এবং প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী কোটার সনদ) প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এছাড়াও, পূরণকৃত রঙিন আবেদনের কপি এবং ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ



Post a Comment

0 Comments