
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর
নিয়োগ বিজ্ঞপ্তি সূত্র নং: ৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৪/৯৮৩ তারিখ: ২৩-১২-২০২৪ খ্রিঃ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত এ্যাডমিন আ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ ও কেন্দ্রসমূহ ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়:
- তারিখ: ০৫/০৯/২০২৫ খ্রিঃ, শুক্রবার
- সময়: বেলা ০৩.০০ টা (প্রার্থীদের বেলা ০২.০০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে)
পরীক্ষা কেন্দ্রসমূহ:
- বি এ এফ শাহীন কলেজ, জাহাঙ্জীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
- সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও ঢাকা।
আবেদনকারী প্রার্থীগণ প্রবেশপত্র ডাউনলোড করার জন্য http://bbal.teletalk.com.bd/admit/bbal02/AdmitCard.php লিংকে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙ্গিন প্রিন্টসহ বর্ণিত প্রার্থীগণকে ০৫/০৯/২০২৫ খ্রিঃ শুক্রবার বেলা ২.০০ টার মধ্যে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
0 Comments