১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা কাটল
২০১৫ সালের আগে যারা একটি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের দুটি উচ্চতর গ্রেড পেতে আর কোনো বাধা থাকল না। ।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চের ১৮ পৃষ্ঠার এই রায় মঙ্গলবার প্রকাশ করা হয়।
২০১৫ সালে জাতীয় বেতন স্কেল ঘোষণার পরের বছর অর্থ মন্ত্রণালয়ের একটি ‘স্পষ্টীকরণ’ পরিপত্রে বলা হয়েছিল, একই পদে কর্মরত কোনো কর্মচারী দুই বা ততোধিক উচ্চতর স্কেল (টাইম স্কেল)/সিলেকশন গ্রেড পেয়ে থাকলে, তিনি উচ্চতর গ্রেড পাবেন না।
ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল নিষ্পত্তি করে গত ৩০ এপ্রিল রায় দেয় বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। সেখানে হাই কোর্টের রায় সংশোধন করে দেওয়া হয়।
সংশোধনে স্পষ্টীকরণ–সংক্রান্ত পরিপত্রের প্যারা-গ অবৈধ ঘোষণা করা হয়। ফলে ২০১৫ সালের জাতীয় পে–স্কেলের উচ্চতর গ্রেডের প্রাপ্যতাসংক্রান্ত প্যারা-৭ যেমন আছে, তেমনই থাকবে।
রিটকারীদের আইনজীবী ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, এই রায়ের ফলে ১৫ লাখের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারীর দুইটি করে উচ্চতর গ্রেড পেতে বাধা কাটল।
0 Comments