মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বিভিন্ন পদে কর্মী ও শ্রমিক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
পরীক্ষার তারিখ ও সময়:
- তারিখ: ০৪ জুলাই ২০২৫, শুক্রবার
- সময়: বিকাল ৩:৩০ ঘটিকা থেকে ৪:৩০ ঘটিকা
যেসব পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে:
- অফিস অ্যাসিস্ট্যান্ট-১
- অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট-১/টাইপিস্ট
- টেলিফোন অপারেটর কাম-রিসিপশনিস্ট-১
- কম্পাউন্ডার/ফার্মাসিস্ট-১
- পাম্প অপারেটর-১
- ইলেকট্রিশিয়ান-১
- ড্রাইভার-১
- অদক্ষ শ্রমিক/হেলপার
- পিয়ন
- ক্লিনার
- সিকিউরিটি গার্ড
- ফায়ার ফাইটার
পরীক্ষার কেন্দ্রসমূহ (ঢাকা):
- নিউ মডেল মাল্টিলেটারাল হাই স্কুল, শুক্রাবাদ রোড
- তেজগাঁও গভঃ গার্লস হাই স্কুল, ফার্মগেট, তেজগাঁও
- গভঃ সাইন্স হাই স্কুল, ফার্মগেট, তেজগাঁও
- ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুল, মানিক মিয়া এভিনিউ, মিরপুর রোড
- গভঃ সাইন্স কলেজ, ফার্মগেট, তেজগাঁও
ইতোমধ্যে প্রার্থীদের স্ব-স্ব মোবাইলে পরীক্ষার স্থান ও সময়সূচী উল্লেখপূর্বক এসএমএস প্রেরণ করা হয়েছে। এসএমএস-এ প্রেরিত তথ্য ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে। অনিবার্য কারণে লিখিত পরীক্ষার সময়সূচী পরিবর্তন হলে এ সংক্রান্ত যে কোনো তথ্যাদি কোম্পানির ওয়েবসাইটে (www.mpl.gov.bd) পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ
0 Comments